প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৬টি টিনশেড বসতঘর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
আগুনে চৌধুরী পাড়ার আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো.আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের বসত ঘর পুুড়ে যায়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট